• ঢাকা
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্দিরগঞ্জ  থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৫ পিএম;
সিদ্দিরগঞ্জ  থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু
সিদ্দিরগঞ্জ  থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

‎নারায়ণগঞ্জে জেলার সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এএসআই আলমগীর হোসেন সিদ্দিক (৫৩)  হৃদরোগে আক্রান্ত হয়ে  মৃত্যু হয়েছে। তথ্য সূত্রে .

‎জানা যায় (২৪ এপ্রিল ) ভোর আনুমানিক চারটা থেকে  চারটার দিকে  সিদ্ধিরগঞ্জ থানা ব্যারাকের ৩য় তলায় ঘুমন্ত অবস্থায় ছিলেন এএসআই  আলমগীর হোসেন সিদ্দিকী। ঠিক ঐ সময়  তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে তার  সহকর্মীরা  উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলার খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্ব প্রাপ্ত  চিকিৎসক   তাকে মৃত ঘোষণা করেন। দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের  প্রাথমিক ধারণা, মূলত  হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তথ্য সূত্রে আরো জানা যায় .

‎এর পর  সকাল ১০ টায়  নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে  বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্বিতীয় জানাজা শেষে  আলমগীরের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে স্থানীয় কবরস্থানে তার  দাফন সম্পূর্ণ হয়।. .

ডে-নাইট-নিউজ / ‎সূর্য আহমেদ মিঠুন : 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ